মাগুরার শালিখা উপজেলায় ফটকি নদীতে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অবৈধ জাল
চাঁদপুরে আদালত ও বিভিন্ন থানার মামলায় জব্দ করা প্রায় ৯৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ মৎস্যজাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের প্রকাশ্য স্থানে আগুনে পুড়িয়ে এবং ক্ষেত্রবিশেষে পানিতে মিশিয়ে এসব আলামত ধ্বংস করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে লক্ষাধিক টাকার অবৈধ চায়না চাইজাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে এ জালগুলো পোড়ানো হয়েছে।
দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে দেশের ১৭ জেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হচ্ছে বিশেষ কম্বিং অপারেশন।
পাবনার বেড়ায় একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও প্রায় ৪ লক্ষ টাকার অবৈধ চায়না ধোয়ারী জাল তৈরির সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমান আদালত।